EN ☀️
×

Follow Us

খেলা

‘পাকিস্তানকে সেমিফাইনালে নিতে পারে একমাত্র রমজানের রহমত’

ক্যান্ডিতে আজ শ্রীলঙ্কাকে অন্তত ৬৫ রানে হারাতে হবে, অথবা ১৩.১ ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করতে হবে বাবর আজমদের।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম

‘পাকিস্তানকে সেমিফাইনালে নিতে পারে একমাত্র রমজানের রহমত’

ছবি: সংগৃহীত

অ অ

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে এখনো টিকে আছে পাকিস্তান। তবে শেষ চারে পা রাখতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে বিশাল ব্যবধানে।

ক্যান্ডিতে আজ শ্রীলঙ্কাকে অন্তত ৬৫ রানে হারাতে হবে, অথবা ১৩.১ ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করতে হবে বাবর আজমদের। এই কঠিন সমীকরণ মেলাতে পারবে কি পাকিস্তান? ভক্তদের মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

অধিকাংশ সমর্থক যখন এই অসাধ্য সাধনের আশা ছেড়ে দিয়েছেন, তখন দলের ওপর বিশ্বাস রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা। ’৯২ বিশ্বকাপজয়ী এই তারকা মনে করেন, মাঠের পারফরম্যান্সের চেয়ে এখন রমজান মাসের রহমতই পাকিস্তানকে সেমিফাইনালে তুলতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’- এ রমিজ লিখেছেন, ‘পাকিস্তান কীভাবে যোগ্যতা অর্জন করতে পারে: ৬৫ রানের জয় কিংবা ১৩ ওভারে লক্ষ্য টপকে যাওয়া নয়। একমাত্র রমজানের রহমতই পারে!’

সুপার এইটের গ্রুপ-২ থেকে তিন ম্যাচে শতভাগ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নিউজিল্যান্ড। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তিনে থাকা পাকিস্তানের সামনে আজ জয়ের কোনো বিকল্প নেই। তবে শ্রীলঙ্কার নেট রান রেট অনেক বেশি হওয়ায়, জিতলেও রান রেটের ব্যবধান ঘোচানোই পাকিস্তানের জন্য মূল চ্যালেঞ্জ।

আরও পড়ুন