EN ☀️
×

Follow Us

খেলা

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের নাটকীয় জয়

ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১১ পিএম

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের নাটকীয় জয়

ছবি: সংগৃহীত

অ অ

পাকিস্তান তাদের বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নাটকীয়ভাবে ৩ উইকেটে জয় পেয়েছে। ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিল পাকিস্তানের জন্য জয় কঠিন হবে, তবে শেষ পর্যন্ত তারা খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে এনেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য দেখিয়ে নেদারল্যান্ডসকে ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে দেয় পাকিস্তান। তবে সহজ এই লক্ষ্য তাড়া করতে নেমে নদীর মতো বার বার বাঁক নিয়েছে পাকিস্তানের ইনিংস।

এদিকে ভারতের বিপক্ষে নিজেদের ম্যাচ বয়কট করায় এই ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না পাকিস্তানের জন্য। হারলেই বাদ—এমন সমীকরণ সামনে রেখে শেষ দিকে চাপে পড়ে উইকেট হারাতে থাকে বাবর আজমরা 

শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ১১ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। 

আরও পড়ুন