EN ☀️
×

Follow Us

খেলা

বিপিএল ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

অধরা শিরোপার সন্ধানে চট্টগ্রাম

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ পিএম

বিপিএল ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

অ অ

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের হাইভোল্টেজ ফাইনাল।

শিরোপা নির্ধারণী এই ম্যাচে টস জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম রয়েলসের অধিনায়ক শেখ মেহেদি হাসান।

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ সারিতে থেকেই ফাইনালে পা রেখেছে চট্টগ্রাম ও রাজশাহী। মিরপুরের গ্যালারি ভর্তি দর্শকদের উপস্থিতিতে আজ নির্ধারিত হবে কার মাথায় উঠছে বিপিএলের ১২তম আসরের মুকুট।

চট্টগ্রাম রয়েলস এ নিয়ে তৃতীয়বার বিপিএলের ফাইনালে লড়ছে। গত আসরে ফরচুন বরিশালের কাছে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। এর আগে ২০১৩ সালের আসরেও শিরোপার কাছে গিয়ে খালি হাতে ফিরতে হয় বন্দরনগরীর দলটিকে। আজ শেখ মেহেদির নেতৃত্বে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় ফাইনালে প্রথম শিরোপা জয়ের স্বপ্নে বিভোর চট্টগ্রাম।

অন্যদিকে, রাজশাহী ওয়ারিয়র্স বিপিএলের সপ্তম আসরে খুলনাকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি আজ তাদের দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া রাজশাহীর ব্যাটিং লাইনআপ আজ চট্টগ্রামের বোলারদের বিপক্ষে বড় পুঁজি গড়তে মরিয়া।

ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই সমানে সমান দুই দল। চট্টগ্রামের বোলিং আক্রমণ যেমন শক্তিশালী, তেমনি রাজশাহীর টপ অর্ডার রয়েছে দুর্দান্ত ফর্মে। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তে চট্টগ্রামের লক্ষ্য থাকবে রাজশাহীকে দ্রুত অল্প রানে আটকে রাখা।

আরও পড়ুন