EN ☀️
×

Follow Us

খেলা

আসিফ নজরুল

ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম

ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না

যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল

অ অ

ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে বাংলাদেশ তা মানবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোন শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানবো না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ন্যায্যতা ও সমতার ভিত্তিতেই সিদ্ধান্ত হওয়া উচিত, কোনো একক দেশের প্রভাব খাটিয়ে নয়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আইসিসি একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে এবং সদস্য দেশগুলোর সঙ্গে ন্যায্য আচরণ করবে।

আরও পড়ুন