EN ☀️
×

Follow Us

খেলা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ক্রিকেটারদের বয়কট ও মাঠের অস্থিরতায় বিসিবির জরুরি সিদ্ধান্ত

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৫ পিএম

অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল

ছবি: সংগৃহীত

অ অ

ক্রিকেটের চলমান ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য বিপিএলের চলমান আসর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে, আজ বিকেলে বিসিবি পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি।

চলমান চ্যালেঞ্জের মধ্যেও দেশের ক্রিকেটের উন্নয়নে ক্রিকেটাররা পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সর্বোচ্চ মান বজায় রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে বিসিবির ওই বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে বিপিএল টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ অব্যাহত রাখতেও ক্রিকেটারদের প্রতি আহ্বান জানায় ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, গতকাল বুধবার বিতর্কিত মন্তব্য করা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বয়কটের আল্টিমেটাম দিয়েছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এ নিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই দেশের ক্রিকেটাঙ্গনে অস্থিরতার সৃষ্টি হয়। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচে মাঠে নামেনি ক্রিকেটাররা।

আরও পড়ুন