EN ☀️
×

Follow Us

মাল্টিমিডিয়া

হঠাৎ ফেসবুকের ডেস্কটপ ভার্সন বন্ধ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:২০ পিএম

হঠাৎ ফেসবুকের ডেস্কটপ ভার্সন বন্ধ

ছবি: সংগৃহীত

অ অ

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ বিভ্রাট দেখা দিয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যায় পড়েছেন।

রবিবার (১৯ জুলাই) দুপুর থেকে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে লগ-ইন, নিউজফিড লোড এবং বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যা দেখা দেয়।

ব্যবহারকারীরা জানান, অনেকেই ফেসবুকে লগ-ইন করতে পারছেন না। আবার কারও ক্ষেত্রে ওয়েবসাইট লোড হতে দেরি হচ্ছে কিংবা নিউজফিড আপডেট হচ্ছে না।

বৈশ্বিক সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর-এও এ বিষয়ে বিপুল সংখ্যক অভিযোগ জমা পড়েছে। ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টার পর থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহার করতে না পারার অভিযোগ দ্রুত বাড়তে থাকে।

তবে বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন