বর্ধিত কোটায় হজ নিবন্ধনের শেষ সময় ২২ নভেম্বর
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
ছবি: সংগৃহীত
২০২৭ সালের হজে সৌদি আরবের বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ২২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীদের কোটা বৃদ্ধি করেছে। বর্ধিত কোটা এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রী নিবন্ধন গত ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত।
এ অবস্থায় সংশ্লিষ্ট হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।