EN ☀️
×

Follow Us

ধর্ম

মহান আল্লাহকে স্মরণ করুন ‘আসমাউল হুসনা’ দিয়ে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম

মহান আল্লাহকে স্মরণ করুন ‘আসমাউল হুসনা’ দিয়ে
অ অ

ইসলামে মহান আল্লাহর নামগুলো আল্লাহর কিতাব ও নবী (সা.) এর হাদিসে বর্ণিত ৯৯টি নাম রয়েছে। প্রতিটি নামের সঙ্গে আল্লাহর গুণাবলী সম্পর্কিত বৈশিষ্ট্য রয়েছে। যেগুলো আল্লাহর প্রশংসা, দয়া, মহিমা, পরিপূর্ণ গুণ, জ্ঞান, ক্ষমতা, ন্যায়বিচার, রহমত, নেয়ামত নির্দেশ করে। 

পবিত্র কোরআনের চারটি আয়াতে এ নামগুলোকে ‘আল-আসমাউল হুসনা’ বা সুন্দরতম নামগুলো বলে অভিহিত করা হয়েছে।

এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ‘আর আল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নামসমূহ। সুতরাং তোমরা তাঁকে সেসব নামেই ডাকো।’

(সুরা আল-আরাফ, আয়াত : ১৮০)

হাদিসের বর্ণনা মতে, মহান আল্লাহর ৯৯টি গুণবাচক নাম আছে। এসব নাম অর্থসহ জানা ও সংরক্ষণ করার বিশেষ গুরুত্ব রয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর ৯৯টি নাম আছে। যে ব্যক্তি সেগুলো সংরক্ষণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’ (বুখারি, হাদিস : ২৭৩৬)

অন্য একটি বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি সেগুলো গণনা ও যথাযথভাবে আয়ত্ত (মুখস্থ) করবে, সে জান্নাতে প্রবেশ করবে।’

মুসলমানরা নামাজ, দোয়া এবং জিকিরের সময় এই নামগুলো ব্যবহার করে থাকেন। এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সংযোগ স্থাপন হয়। দুনিয়া ও আখিরাতেও আল্লাহর নামগুলো মুসলমানদের জন্য অত্যন্ত আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে। 

বুখারি ও মুসলিম ছাড়া নাম নির্দিষ্ট করে উল্লেখ করা প্রাচীন হাদিস গ্রন্থগুলোর মধ্যে আছে। এগুলো হচ্ছে সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি ও আল-মুস্তাদরাক। তবে এসব গ্রন্থে উল্লিখিত নামের তালিকাগুলো এক নয়।

হাফিজ ইবনে হাজার আসকালানি (রহ.) ইমাম তিরমিজির বর্ণিত তালিকাটি নির্বাচন করেছেন। 

তালিকাটি হলো- 

হুয়াল্লাহুল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া

১. আর-রহমান—পরম করুণাময়।

২. আর-রহিম—অসীম দয়ালু।

৩. আল-মালিক—সর্বময় অধিপতি।

৪. আল-কুদ্দুস—মহাপবিত্র।

৫. আস-সালাম—ত্রুটিমুক্ত ও শান্তিদাতা।

৬. আল-মুমিন—নিরাপত্তাদানকারী।

৭. আল-মুহাইমিন—সর্বতত্ত্বাবধায়ক ও সংরক্ষণকারী।

৮. আল-আজিজ—মহাপরাক্রমশালী।

৯. আল-জাব্বার—মহাপ্রতাপশালী ও সংশোধনকারী।

১০. আল-মুতাকাব্বির—মহত্ত্ব ও বড়ত্বের অধিকারী।

১১. আল-খালিক—সৃষ্টিকর্তা।

১২. আল-বারি—অস্তিত্বদানকারী।

১৩. আল-মুসাওয়ির—আকৃতিদানকারী।

১৪. আল-গাফফার—বারবার ক্ষমাকারী।

১৫. আল-কাহহার—সর্বজয়ী ও পরাভূতকারী।

১৬. আল-ওয়াহহাব—মহাদাতা।

১৭. আর-রাজ্জাক—রিজিকদাতা।

১৮. আল-ফাত্তাহ—উন্মুক্তকারী ও ফয়সালাকারী।

১৯. আল-আলিম—সর্বজ্ঞ।

২০. আল-কাবিদ—সংকোচনকারী।

২১. আল-বাসিত—সম্প্রসারণকারী।

২২. আল-খাফিদ—অবনতকারী।

২৩. আর-রাফি—উন্নীতকারী।

২৪. আল-মুইয—সম্মানদাতা।

২৫. আল-মুযিল—অপমানিতকারী।

২৬. আস-সামি—সর্বশ্রোতা।

২৭. আল-বাসির—সর্বদ্রষ্টা।

২৮. আল-হাকাম—চূড়ান্ত ফয়সালাকারী।

২৯. আল-আদল—ন্যায়বিচারক।

৩০. আল-লতিফ—অতি সূক্ষ্মদর্শী ও অনুগ্রহশীল।

৩১. আল-খবির—সর্ববিষয়ে অবহিত।

৩২. আল-হালিম—পরম সহনশীল।

৩৩. আল-আজিম—মহামহিম।

৩৪. আল-গাফুর—পরম ক্ষমাশীল।

৩৫. আশ-শাকুর—অল্প আমলের অধিক প্রতিদানদাতা।

৩৬. আল-আলিয়্যু—সর্বোচ্চ মর্যাদার অধিকারী।

৩৭. আল-কাবির—সর্বশ্রেষ্ঠ ও মহান।

৩৮. আল-হাফিজ—সংরক্ষণকারী।

৩৯. আল-মুকিত—জীবিকা ও শক্তি সরবরাহকারী।

৪০. আল-হাসিব—হিসাব গ্রহণকারী ও যথেষ্ট।

৪১. আল-জালিল—মহিমান্বিত।

৪২. আল-কারিম—মহাদানশীল।

৪৩. আর-রাকিব—সদা পর্যবেক্ষণকারী।

৪৪. আল-মুজিব—দোয়া কবুলকারী।

৪৫. আল-ওয়াসি—অসীম ব্যাপকতার অধিকারী।

৪৬. আল-হাকিম—প্রজ্ঞাময়।

৪৭. আল-ওয়াদুদ—পরম প্রেমময়।

৪৮. আল-মাজিদ—মহাগৌরবময়।

৪৯. আল-বা‘ইস—পুনরুত্থানকারী।

৫০. আশ-শাহিদ—সর্বসাক্ষী।

৫১. আল-হাক্ক—চিরসত্য।

৫২. আল-ওয়াকিল—কর্মবিধায়ক ও নির্ভরযোগ্য অভিভাবক।

৫৩. আল-কাওয়িয়্যু—মহাশক্তিশালী।

৫৪. আল-মাতিন—সুদৃঢ় শক্তির অধিকারী।

৫৫. আল-ওয়ালিয়্যু—অভিভাবক ও সাহায্যকারী।

৫৬. আল-হামিদ—সব প্রশংসার অধিকারী।

৫৭. আল-মুহসি—সবকিছুর হিসাব সংরক্ষণকারী।

৫৮. আল-মুবদি—প্রথমবার সৃষ্টিকারী।

৫৯. আল-মু‘ঈদ—পুনরায় সৃষ্টিকারী।

৬০. আল-মুহয়ি—জীবনদানকারী।

৬১. আল-মুমিত—মৃত্যুদানকারী।

৬২. আল-হাইয়্যু—চিরঞ্জীব।

৬৩. আল-কাইয়্যুম—স্বয়ং প্রতিষ্ঠিত এবং সবকিছুর ধারক ও রক্ষণাবেক্ষণকারী।

৬৪. আল-ওয়াজিদ—অভাবমুক্ত ও সর্বপ্রাপ্ত।

৬৫. আল-মাজিদ—মহামর্যাদাবান।

৬৬. আল-ওয়াহিদ—একক।

৬৭. আস-সামাদ—অমুখাপেক্ষী ও সবার আশ্রয়স্থল।

৬৮. আল-কাদির—সর্বক্ষমতাবান।

৬৯. আল-মুকতাদির—পূর্ণ ক্ষমতার অধিকারী।

৭০. আল-মুকাদ্দিম—অগ্রসরকারী।

৭১. আল-মুয়াখখির—পশ্চাত্বর্তীকারী।

৭২. আল-আউয়াল—সর্বপ্রথম।

৭৩. আল-আখির—সর্বশেষ।

৭৪. আয-জাহির—প্রকাশ্য ও সর্বোচ্চ।

৭৫. আল-বাতিন—অপ্রকাশ্য ও অন্তর্নিহিত।

৭৬. আল-ওয়ালি—সর্বময় কর্তৃত্বের অধিকারী।

৭৭. আল-মুতা‘আলি—সর্বোচ্চ মর্যাদার অধিকারী।

৭৮. আল-বার্র—পরম কল্যাণকারী।

৭৯. আত-তাওয়াব—তাওবা কবুলকারী।

৮০. আল-মুনতাকিম—প্রতিশোধ গ্রহণকারী।

৮১. আল-আফুউ—পাপ মোচনকারী।

৮২. আর-রাউফ—পরম স্নেহশীল।

৮৩. মালিকুল মুলক—সমগ্র রাজত্বের মালিক।

৮৪. যুল-জালালি ওয়াল-ইকরাম—মহিমা ও সম্মানের অধিকারী।

৮৫. আল-মুকসিত—ন্যায়বিচার প্রতিষ্ঠাকারী।

৮৬. আল-জামি—একত্রকারী।

৮৭. আল-গানিয়্যু—অমুখাপেক্ষী ও অভাবমুক্ত।

৮৮. আল-মুগনি—অভাবমোচনকারী।

৮৯. আল-মানি—প্রতিরোধকারী।

৯০. আদ-দার—ক্ষতি সংঘটনের ক্ষমতার অধিকারী।

৯১. আন-নাফি—উপকারদানকারী।

৯২. আন-নূর—আলো।

৯৩. আল-হাদি—পথপ্রদর্শক।

৯৪. আল-বাদি—অতুলনীয় সৃষ্টির উদ্ভাবক।

৯৫. আল-বাকি—চিরঅবশিষ্ট।

৯৬. আল-ওয়ারিস—চূড়ান্ত উত্তরাধিকারী।

৯৭. আর-রাশিদ—সঠিক পথপ্রদর্শক।

৯৮. আস-সবুর—অত্যন্ত ধৈর্যশীল।

তালিকার সূত্র : সুনানে তিরমিজি, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত; ফাতহুল বারি : ১১/২১৩।

আরও পড়ুন