EN ☀️
×

Follow Us

প্রবাস

অস্ট্রেলিয়াতে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হলেন এলিজা রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

অস্ট্রেলিয়াতে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র হলেন এলিজা রহমান

ছবি: এলিজা রহমান, সংগৃহীত ছবি

অ অ

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান। অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী হিসেবে এই পদে দায়িত্ব গ্রহণ করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ক্যামডেন কাউন্সিলের সাধারণ সভায় কাউন্সিলরদের ভোটে নতুন মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচিত হয়।

২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে এলিজা রহমান কাউন্সিলর নির্বাচিত হন। ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার আগে এলিজা রহমান কাউন্সিলর হিসেবে ক্যামডেনের স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করে আসছিলেন। বহু সাংস্কৃতিক সমাজ ও অভিবাসী কমিউনিটির সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

এলিজা রহমান মাল্টিলিঙ্গুয়াল কমিউনিটি অ্যান্ড কালচারের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন হিসেবে কাজ করছেন, যা সিডনির সামাজিক বৈচিত্র্য উদযাপন ও অভিবাসীদের সহায়তায় কাজ করে।

এলিজা রহমানের এই অর্জন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। তাঁর সাফল্য প্রবাসী বাংলাদেশি নারীদের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করছেন কমিউনিটির সদস্যরা।

এক অভিনন্দন বার্তায় বলা হয়, এলিজা রহমান তাঁর নেতৃত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে ক্যামডেন এলাকার উন্নয়ন এবং স্থানীয় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

নতুন দায়িত্বে ডেপুটি মেয়র এলিজা রহমানের সাফল্য কামনা করে তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন