Logo
EN
×

Follow Us

বসুন্ধরা শুভসংঘ

জবি বসুন্ধরা শুভসংঘের ‘জকসু ফটো কনটেস্ট’ শুরু ১৬ নভেম্বর

এ প্রতিযোগিতা চলবে জকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা পর্যন্ত।

ডেইলি সান রিপোর্ট, জবি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫

জবি বসুন্ধরা শুভসংঘের ‘জকসু ফটো কনটেস্ট’ শুরু ১৬ নভেম্বর

ছবি: সংগৃহীত

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে জবি বসুন্ধরা শুভসংঘ আয়োজন করতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা ‘জকসু ফটো কনটেস্ট’। এ প্রতিযোগিতা আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে জকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা পর্যন্ত চলবে।

আয়োজকরা জানিয়েছেন, জকসুর নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্বাচনী আমেজ, প্রচারণা, জনসংযোগসহ নির্বাচনী পরিবেশ শিক্ষার্থীরা ছবির মাধ্যমে তুলে ধরবেন। প্রতিযোগিতা শেষে মোট ১০ জন শিক্ষার্থী পুরস্কৃত হবেন। অংশগ্রহণকারীকে অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে। ছবি [email protected] এই ই-মেইলে পাঠাতে হবে।

এ বিষয়ে জবি শাখা বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. জুনায়েত শেখ বলেন, ‘জকসু নির্বাচন ছিল জবিয়ানদের প্রাণের দাবি। আমরা চাই এটা উৎসব মুখর হোক। ফলে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। আমরা চাই, শিক্ষার্থীরা প্রতিযোগিতা করে নিজেদের দক্ষ ফটোগ্রাফার হিসেবে তৈরি করুক।’

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে যেসব নিয়ম অনুসরণ করতে হবে :

১. ফ্রি রেজিস্ট্রেশন

২. একজন অংশগ্রহণকারী সর্বোচ্চ ৩টি ছবি জমা দিতে পারবেন এবং মাত্র একবারই পাঠানো যাবে।

৩. ছবির সঙ্গে মেইলে পূর্ণ নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, হোয়াটসঅ্যাপ নম্বর দিতে হবে।

৪. মোবাইলে ধারণ করা মূল ছবি ফাইল করে মেইলে পাঠাতে হবে; ছবিতে কোনো ওয়াটারমার্ক, স্বাক্ষর বা লোগো গ্রহণযোগ্য নয়।

৫. প্রতিটি ছবির নাম পরিবর্তন করে নিম্নোক্ত ভাবে দিতে হবে— "ক্রমিক নম্বর_অংশগ্রহণকারীর নাম_বিভাগ_ব্যাচ_ক্যাপশন_হোয়াটসঅ্যাপ নম্বর_ইমেইল ঠিকানা” (উদাহরণ : 01_Tanvir_HisDept_17_Birds_017XXXXXXXX_ [email protected])

৬. ছবির গুণগত মান ও লাইক কমেন্ট এর ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হবে।

৭. আয়োজক ও বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

আরও পড়ুন