Logo
EN
×

Follow Us

শিক্ষা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান স্টাডিজ সেন্টার স্থাপনের উদ্যোগ

ঢাকাস্থ রাশিয়ান হাউস ও রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি-এর প্রতিনিধিদল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন।

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান স্টাডিজ সেন্টার স্থাপনের উদ্যোগ

ছবি: সংগৃহীত

ঢাকাস্থ রাশিয়ান হাউস ও রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি-এর প্রতিনিধিদল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। সফরকালে উভয় পক্ষ শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

বৈঠকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘রাশিয়ান স্টাডিজ সেন্টার’ প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সম্মতি গৃহীত হয়। এই কেন্দ্র বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে রাশিয়ান ভাষা, সংস্কৃতি এবং রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া আলোচনায় রাশিয়ার পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটি ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়। প্রস্তাবিত এ সমঝোতা শিক্ষা বিনিময়, যৌথ গবেষণা ও একাডেমিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের উচ্চশিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন