Logo
EN
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন

আগুনের কারণে চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা পাঘাচং ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। তবে আধাঘণ্টা ব্যবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন

গভীর রাতে রেললাইনে আগুন দেয় দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

জানা যায়, আগুনের কারণে চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা পাঘাচং ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। তবে আধাঘণ্টা ব্যবধানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। তবে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল বলে জানান তিনি।

আরও পড়ুন