Logo
EN
×

Follow Us

রাজনীতি

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

‘১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে সতর্ক আছে সরকার। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।’

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা। 

বিএনপির কর্মসূচি

• সকাল ১০টা: নয়াপলটনে বিএনপি কেন্দ্রীয় অফিসে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কন্টেন্ট উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

• দুপুর ১২টা: গুলশান চেয়ারপারসনের অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বসবেন কূটনীতিকরা।

• সন্ধ্যা ৫টা: কেন্দ্রীয় শহীদ মিনারে নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এনসিপির কর্মসূচি

• সকাল ১১টা ৩০ মিনিট: বাংলামোটরে এনসিপির কার্যালয়ে জাতীয় কৃষক শক্তি আয়োজিত ‘জুলাই সনদ: কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

• বিকাল ৩টা ৩০ মিনিট: আগারগাঁওয়ের ডাক ভবন মিলনায়তনে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বাস্তবায়নে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

আরও পড়ুন