পেট্রোল বোমাসহ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক
বুধবার সন্ধ্যায় তিনজনকে পেট্রোল বোমাসহ আটক করে পুলিশে খবর দেন সাধারণ জনতা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারীর দক্ষিণ পাশ থেকে পেট্রোল বোমাসহ ছাত্রলীগের দুই নেতা ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় তিনজনকে পেট্রোল বোমাসহ আটক করে পুলিশে খবর দেন সাধারণ জনতা।
খবর পেয়ে এসআই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেলকে (৩৫) পেট্রোল বোমা ও লোহার পাইপসহ আটক করেন।
জয়দেবপুর থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, আটকদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিধীন।
আরও পড়ুন