সাশ্রয়ী কেনাকাটার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা করল ‘সাধ্যের মধ্যে’
গ্রাহকদের সহজ ও নির্ভরযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা দেওয়াই এর মূল লক্ষ্য
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
দেশের অনলাইন কেনাকাটায় যুক্ত হয়েছে নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সাধ্যের মধ্যে’। গত ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এ প্ল্যাটফর্মটি। গ্রাহকদের সহজ ও নির্ভরযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা দেওয়াই এর মূল লক্ষ্য।
প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, সাধ্যের মধ্যে নামের মধ্যেই তাদের মূল দর্শন নিহিত—মানসম্মত পণ্য সাধারণ মানুষের সাধ্যের ভেতর পৌঁছে দেওয়া।
প্ল্যাটফর্মটিতে থাকছে ঘি, মধু, সরিষার তেল, বাদামসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য, মুদি সামগ্রীসহ নানা ক্যাটাগরির পণ্য। ক্রেতারা ওয়েবসাইট (saddhermoddhe.com) ও ফেইসবুক পেজ (Saddher Moddhe) উভয় মাধ্যমেই অর্ডার করতে পারবেন।
সাধ্যের মধ্যে টিম জানায়, তারা সরাসরি নির্ভরযোগ্য সরবরাহকারী ও উৎপাদকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করবে। এতে মধ্যস্বত্বভোগী না থাকায় দাম তুলনামূলকভাবে কম থাকবে। পাশাপাশি পণ্যের গুণগত মান ও সময়মতো ডেলিভারির ব্যাপারে কঠোর নজরদারি থাকবে।
উদ্বোধনের প্রথম মাসে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ ছাড় ও ফ্রি ডেলিভারি অফার। এছাড়া নির্দিষ্ট এলাকাগুলোতে দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে স্থানীয় ডেলিভারি পার্টনারদের যুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাফি আদনান বলেন, আমরা চাই মানুষ ঘরে বসেই ন্যায্যমূল্যে বাজার করতে পারুক। সাধ্যের মধ্যে শুধু একটি অনলাইন দোকান নয়, বরং সাশ্রয়ী জীবনযাপনের এক সহায়ক সঙ্গী হবে। যেখানে ক্রেতারা খুঁজে পাবে আস্থার ঠিকানা৷
বাংলাদেশে ই-কমার্স খাত দ্রুত বিকশিত হচ্ছে। ‘সাধ্যের মধ্যে’ এর আগমনে এই প্রতিযোগিতামূলক বাজারে যুক্ত হচ্ছে নতুন এক নাম, যারা মানুষের প্রয়োজন ও সাধ্যের মধ্যে সেতুবন্ধন গড়ার প্রতিশ্রুতি দিয়েছে নতুন এই প্রতিষ্ঠানটি।