Logo
EN
×

Follow Us

জেলার খবর

নবীনগরে সশস্ত্র হামলার ঘটনায় আরও ১ আসামি গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫

নবীনগরে সশস্ত্র হামলার ঘটনায় আরও ১ আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে দুই জন নিহত ও চারজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

ঘটনা ঘটে বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার ও থোল্লাকান্দি গ্রামের দুই পক্ষের বিরোধের কারণে। গত ১ নভেম্বর রাত আনুমানিক ৮টায় শিপন বাহিনী গণিশাহ মাজার সংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার খাচ্ছিল, তখন রিফাত বাহিনী হামলা চালায়। এতে শিপন, ইয়াসিন ও নুর আলম গুলিবিদ্ধ হন। পরবর্তীতে শিপন ও ইয়াসিন মারা যান।

র‌্যাব-৯, সিপিসি-১ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১১ নভেম্বর বিকেল ৩.৩০টায় সদর উপজেলার রেলস্টেশন সংলগ্ন ‘হোটেল আলিফ আবাসিক’ থেকে রুবেল মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে। তিনি বড়িকান্দি, নবীনগরের বাসিন্দা। গ্রেপ্তারকৃত আসামিকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, মামলার অন্য দুই আসামিকে র‌্যাব-৯ গত ১০ নভেম্বর গ্রেপ্তার করেছিল। র‌্যাব গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন