রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
রাজধানীতে রয়েছে আজ কূটনীতিক বৈঠক, আলোচনা সভা ও গণসংযোগ কর্মসূচি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি থাকে প্রায় প্রতিদিনই। বুধবার (১২ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
অর্থ উপদেষ্টা
সকাল ১১টা: সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বিএনপির কর্মসূচি
সকাল ১১টা: গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কূটনীতিক বৈঠক অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টা: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমিতে প্রকাশনা ও আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
দুপুর ২টা: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকাল ৪টা: কামারাঙ্গীরচরে লিফলেট বিতরণ ও গনসংযোগ করবে বিএনপি। কামরাঙ্গী চর খোলামোড়া ঘাট থেকে শুরু হওয়া এ কর্মসূচির নেতৃত্ব দিবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।
গণঅধিকার পরিষদ
সকাল ১১টা: প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। এ সময় নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবেন তিনি।