Logo
EN
×

Follow Us

শিক্ষা

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

এই প্রথম ধাপে যে ছয়টি বিভাগে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, সেগুলো হলো- রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫

প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম ধাপে দেশের ছয়টি বিভাগের ১০ হাজার ২১৯টি শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

এই প্রথম ধাপে যে ছয়টি বিভাগে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, সেগুলো হলো- রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হলো- কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক/স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে ৮ নভেম্বর ২০২৫, সকাল ১০:৩০টা থেকে। আবেদন চলবে আগামী ২১ নভেম্বর ২০২৫, রাত ১১:৫৯টা পর্যন্ত।

শর্তাবলি

  • আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে।
  • বিবাহিত মহিলা প্রার্থীরা আবেদনের সময় তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।
  • নিয়োগ হবে উপজেলা/শিক্ষা থানাভিত্তিক। প্রার্থী যে উপজেলা/শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা, তিনি সেখানের শূন্য পদেই বিবেচিত হবেন এবং তার বদলি নিজ উপজেলা/শিক্ষা থানার বিদ্যালয়গুলোর মধ্যে সীমিত থাকবে।
  • ধূমপানসহ যেকোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।
  • প্রার্থীর সনদপত্র ও ছবি ৯ম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তার নামসহ সীল ও স্বাক্ষর দিয়ে সত্যায়িত হতে হবে।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, যা পরবর্তীতে ২ নভেম্বর সংশোধিত হয়। সংশোধিত বিধিমালায় নতুন সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদগুলো বাদ দেওয়া হয়েছে এবং কিছু ‘শব্দগত পরিবর্তন’ আনা হয়েছে।

আরও পড়ুন