Logo
EN
×

Follow Us

আবহাওয়া

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। 

আরও পড়ুন