Logo
EN
×

Follow Us

জেলার খবর

রামপালে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

তারা রামপালের ভাগার বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫

রামপালে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বাগেরহাটের রামপালে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মোংলা-খুলনা মহাসড়কের বাবুরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজারদার (৫০), মিজান ব্যাপারী (৪৫) ও হরিপদ রায় (৪০)। 

রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, তারা রামপালের ভাগার বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির এক সভা শেষে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যার দিকে বাবুরবাড়ী এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিনজনই মারা যান। 

তিনি বলেন, খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। আর ঘাতক ট্রাকটি আটকে পুলিশের তৎপরতা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরও পড়ুন