খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার এক দিনের মাথায় এ তথ্য জানাল এনসিপি।
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫
আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া।
বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার এক দিনের মাথায় এ তথ্য জানাল এনসিপি।
আরও পড়ুন