খুলনায় ধানের শীষের প্রার্থী হলেন যারা
শুধুমাত্র খুলনা-১ আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি, যা পরবর্তীতে জানানো হবে।
ডেইলি সান রিপোর্ট, খুলনা
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা জেলার ৬টি আসনের মধ্যে ৫টি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুধুমাত্র খুলনা-১ আসনের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি, যা পরবর্তীতে জানানো হবে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী তালিকা ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থীরা হলেন—
খুলনা-২ (খুলনা সদর-সোনাডাঙ্গা): খুলনা বিএনপির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া): বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা): সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আজগর লবী।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা): খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।
দলীয় সূত্র জানিয়েছে, খুলনা-১ আসনের প্রার্থী শিগগিরই ঘোষণা করা হবে।