Logo
EN
×

Follow Us

বিনোদন

৬০ বছরে পা দিলেন শাহরুখ খান

‘নিউজ নাউ’ সূত্রে খবর, শাহরুখ খান তাঁর ঘনিষ্ঠজনদের নিয়ে মুম্বাইয়ের কাছে আলিবাগের নিজস্ব বাড়িতে জন্মদিন উদযাপনের পরিকল্পনা করেছেন।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫

৬০ বছরে পা দিলেন শাহরুখ খান

ছবি: সংগৃহীত

আজ বলিউড বাদশা শাহরুখ খানের ৬০তম জন্মদিন। ১৯৬৫ সালের ২ নভেম্বর দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। আজ এই বিশেষ দিনে তিনি ভক্ত, সহকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন।

এক সময়ে সামান্য কাপড়, দু’চোখ ভরা স্বপ্ন আর মায়ের ছবি নিয়ে দিল্লি থেকে মুম্বাইয়ে আসা সেই তরুণটি আজ শুধু একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব নন- তিনি কারও প্রেমিক, কারও প্রেরণা, আবার কারও প্রিয় অভিনেতা।

কিং খানের এই জন্মদিনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এই বছর তিনি তাঁর সন্তানদের প্রতিভা বিকশিত হতে দেখছেন। তাঁর বড় ছেলে আরিয়ানের সিনেমা মুক্তি পেয়েছে। পাশাপাশি, জানা গেছে যে আজই তাঁর মেয়ে সুহানা খানের সঙ্গে তাঁর নতুন ছবি ‘কিং’-এর প্রথম টিজার প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

‘নিউজ নাউ’ সূত্রে খবর, শাহরুখ খান তাঁর ঘনিষ্ঠজনদের নিয়ে মুম্বাইয়ের কাছে আলিবাগের নিজস্ব বাড়িতে জন্মদিন উদযাপনের পরিকল্পনা করেছেন।

চলচ্চিত্র শিল্পে শাহরুখের অবদানকে সম্মান জানাতে ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে দুই সপ্তাহের এসআরকে চলচ্চিত্র উৎসব। পিভিআর আইএনওএক্স দেশের ৩০টিরও বেশি শহর এবং আন্তর্জাতিক মহলে ৭৫টিরও বেশি সিনেমা হলে এই উৎসবের আয়োজন করেছে। এই উৎসবে বলিউড বাদশার আইকনিক ছবিগুলো প্রদর্শিত হচ্ছে, যা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে।

 

২ নভেম্বর বলিউড তারকাদের জন্য এক ঝলমলে দিন। কারণ এ দিনেই বলিউড বাদশা পৃথিবীর আলো দেখেন। ১৯৬৫ সালের এ দিনেই দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন শাহরুখ খান। আজকের দিনে তিনি ৬০-এ পা দিয়েছেন।

জীবন গড়ার তাগিদে দিল্লি থেকে এসেছিলেন মুম্বাইয়ে- ব্যাগে ছিল সামান্য কাপড়, দুচোখ ভরা স্বপ্ন আর মায়ের একটি ছবি। কে জানত সেই তরুণ একদিন হয়ে উঠবেন বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন। শাহরুখ আজ শুধু চলচ্চিত্র ব্যক্তিত্ব নন, তিনি কারও প্রেমিক, কারও প্রেরণা, কারও গুরু, আবার কারও প্রিয় অভিনেতা।

এ বছর অভিনেতার জন্য বিশেষ কারণ তার সন্তানদের প্রতিভা বিকশিত এবং বাস্তবায়ন হতে দেখছেন তিনি। বড় ছেলে আরিয়ানের সিনেমা মুক্তি পেয়েছে। আর মেয়ের সঙ্গে ‘কিং’ ছবির প্রথম টিজার প্রকাশিত হওয়ার কথাও রয়েছে।

জন্মদিনে অভিনেতার বন্ধু কোরিওগ্রাফার ফারাহ খান লিখেছেন, ‘শুভ জন্মদিন রাজা, আরও ১০০ বছর রাজত্ব করুন।’

ইনস্টাগ্রামে মনীশ মালহোত্রা শাহরুখ খানের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন এবং তার জন্য জন্মদিনের নোট লিখেছেন। তাতে লেখা ছিল, ‘TheoneandOnly @iamsrk তোমার আজকের জন্মদিন থেকে শুরু করে বড় জন্মদিন পর্যন্ত তোমার জন্য শুভ জন্মদিনের শুভেচ্ছা.., সবচেয়ে স্টাইলিশ এবং ফিট এবং সর্বত্র সেরা.. ৯০ এর দশক থেকে সর্বদা একই ব্যক্তিত্ব, সর্বদা প্রশংসা এবং ভালোবাসা।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছেন, আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! তুমি তোমার অসাধারণ প্রতিভা এবং কারিশমা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করতে থাকো।

জন্মদিন উপলক্ষে শাহরুখ খান আজ মুম্বাইয়ের বান্দ্রার বালগন্ধর্ব রঙমন্দিরে ভক্তদের সাথে দেখা করবেন। তাঁর ফ্যান ক্লাবগুলির মাধ্যমে বিতরণ করা পাসসহ ভক্তদের জন্য এখানে প্রবেশাধিকার থাকবে।

আরও পড়ুন