Logo
EN
×

Follow Us

আন্তর্জাতিক

এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে যাওয়া হেলিকপ্টার বিধ্বস্ত

নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে লোবুচে এলাকায় আটকা পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫

এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারে যাওয়া হেলিকপ্টার বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে লোবুচে এলাকায় আটকা পড়া পর্বতারোহীদের উদ্ধারে গিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বুধবার এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে নেপালের সিভিল এভিয়েশন অথরিটি।

সংস্থাটির মুখপাত্র জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, এটি একটি বেসরকারি হেলিকপ্টার, যা উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, অবতরণের সময় তুষারের উপর পিছলে গিয়ে হেলিকপ্টারটি একপাশে কাত হয়ে পড়ে আছে।

দুর্ঘটনার সময় হেলিকপ্টারের চালক জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন এবং তাকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার আগে সেখানে আটকা থাকা পর্বতারোহীদের উদ্ধার করা হয়েছিল কিনা, তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, সাইক্লোনজনিত তীব্র তুষারপাতের কারণে বুধবার থেকে এভারেস্ট অঞ্চলের নেপালি ও চীনা উভয় দিকই পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

নিম্নাঞ্চলে বৃষ্টিপাত এবং উচ্চ পার্বত্য এলাকায় ভারী তুষারপাতের কারণে কর্তৃপক্ষ বর্তমানে বেশ কয়েকটি ট্রেকিং রুট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। [সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট]

আরও পড়ুন