Logo
EN
×

Follow Us

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ

ভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর বলেন, ‘জুলাই জাতীয় সনদ ঘোষিত হয়েছে, এখন আমরা এর সাংবিধানিক স্বীকৃতি চাই।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে নীলফামারীতে জামায়াতের বিক্ষোভ

ছবি: সংগৃৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি এবং আসছে নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের বড়বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চৌরঙ্গি মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।

সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, নীলফামারী-০২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-০৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-০৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

সমাবেশ থেকে জামায়াতের পক্ষ থেকে ৫ দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে- ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও আগামী নভেম্বরে গণভোট আয়োজন। ২. জাতীয় সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু। ৩. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম অত্যাচার, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সাত্তার বলেন, ‘জুলাই জাতীয় সনদ ঘোষিত হয়েছে, এখন আমরা এর সাংবিধানিক স্বীকৃতি চাই। গণভোট চাই নভেম্বরে।’ তিনি আরও বলেন, দেশের মানুষ ‘২৪-এর গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন দেখতে চায় এবং সরকারের কাছে দ্রুত এই দাবি পূরণের আহ্বান জানান।

কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে জেলা, উপজেলা, পৌর এবং ইউনিয়নসহ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।

আরও পড়ুন