সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, যোগ দেবেন প্রধানমন্ত্রী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও আজ এর স্থান নির্ধারণ করা হয়।
রিজভী জানান, বিএনপির মাসব্যাপী যৌথসভার উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে এ মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। এতে জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন।
তিনি আরও জানান, মহাসমাবেশের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ১ ডিসেম্বর বেলা ২টা থেকে কর্মসূচি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
-6b08349a036ee.jpg)