EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাজধানীতে নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ এএম

রাজধানীতে নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার
অ অ

রাজধানীর তুরাগ এলাকা থেকে নিষিদ্ধ যুবলীগের জামালপুরের মাদারগঞ্জ উপজেলা সভাপতি মো. ফরিদুল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে তুরাগ থানার শুক্রভাঙ্গা মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্লোগান দিয়ে ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে ফরিদুল ইসলাম জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন