নাশকতার পরিকল্পনার অভিযোগে যুবলীগ নেত্রী সেই পাপিয়া গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম
নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।
রবিবার (২২ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
পুলিশ জানায়, শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক। তাঁর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আরও পড়ুন