EN ☀️
×

Follow Us

রাজনীতি

কাফরুলে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা পুলক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:০৭ পিএম

কাফরুলে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা পুলক

ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর কাফরুল এলাকা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিরপুর থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আক্তারুজ্জামান পুলককে (৫৬) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

শনিবার (২১ নভেম্বর) এসআরইউর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআরইউর ইনভেস্টিগেশন বিভাগের একটি দল কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে আক্তারুজ্জামান পুলককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার পুলক মিরপুর সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের সাবেক ছাত্র সংসদের ভিপি এবং মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদদাতা ও অর্থ জোগানদাতা বলে জানিয়েছে এসআরইউ।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আক্তারুজ্জামান পুলককে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন