EN ☀️
×

Follow Us

রাজনীতি

‘পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি, বরং বেড়েছে’: রিজভী

ডেইলি সান রিপোর্ট, নড়াইল

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম

‘পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি, বরং বেড়েছে’: রিজভী
অ অ

দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি, বরং আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এখনো গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে পতিত শক্তি।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়া উপজেলায় হামলায় নিহত বিএনপির দুই নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ভারতে পালিয়ে থেকেও অনুচরদের মাধ্যমে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এর নির্মম শিকার হয়েছেন কালিয়ার বিএনপি নেতা সোহেল রানা ও শাহিনুর ইসলাম।

তিনি আরও বলেন, এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হবেই।

এ সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কবর জিয়ারত শেষে নিহত দুই নেতার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন রিজভী। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন