EN ☀️
×

Follow Us

রাজনীতি

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা
অ অ

আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি); মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিম; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি আতাউর রমান সরকার। 

আরও পড়ুন