EN ☀️
×

Follow Us

রাজনীতি

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে আর রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা এখনো এ দেশের মানুষকে চিনতে পারেননি। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।

সরকার গত নয় মাসে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যা বা গুমের পথে হাঁটেনি বলেও দাবি করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দেশ পরিচালিত হচ্ছে।

এসব বিষয় গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে তুলে ধরা উচিত। তবে সরকারের কার্যক্রমে কোনো নেতিবাচক দিক থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে।

সাংবাদিকতার মর্যাদা ও মানুষের আস্থার জায়গা ধরে রাখতে অপসাংবাদিকতা এবং ইয়েলো জার্নালিজমের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আরও পড়ুন