EN ☀️
×

Follow Us

রাজনীতি

নুসরাতের বাড়িতে হামলা, নীরব থাকার সুযোগ নেই: বিরোধীদলীয় নেতা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:৫১ এএম

নুসরাতের বাড়িতে হামলা, নীরব থাকার সুযোগ নেই: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, এ হামলা কাপুরুষোচিত। অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

তিনি আরও বলেন, সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। এ বিষয়ে নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।

আরও পড়ুন