EN ☀️
×

Follow Us

রাজনীতি

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াজোঁ, অভিযোগ রাশেদ খানের

ডেইলি সান রিপোর্ট, ঝিনাইদহ

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াজোঁ, অভিযোগ রাশেদ খানের
অ অ

ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে যোগাযোগ ও লিয়াজোঁ শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

তিনি বলেন, আগে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে ভারতকে তোষণ করত। এখন জামায়াতে ইসলামীও একই পথে হাঁটছে। ক্ষমতায় যাওয়ার জন্য দলটির শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন রাশেদ খান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাশেদ খান বলেন, জামায়াতের ‘জান্নাতের টিকিট’ বিক্রির রাজনীতি মানুষ আর গ্রহণ করেনি। জাতীয় নির্বাচনে সফল হলেও ঠাকুরগাঁও উপনির্বাচনে দলটি ব্যর্থ হয়েছে।

এ সময় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন