EN ☀️
×

Follow Us

রাজনীতি

২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবি

জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪২ পিএম

জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ছবি: বিবিসি নিউজ বাংলা। সংগৃহীত

অ অ

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠা নিয়ে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দাবিতে ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

শনিবার (২৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সেদিনের হত্যাকাণ্ড ও নৈরাজ্যের মধ্য দিয়ে দেশে দীর্ঘ দুই দশকের ফ্যাসিবাদ, গণতন্ত্র হত্যা ও নাগরিক অধিকার হরণের সূচনা হয়েছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ঐতিহাসিক ওই ঘটনার দুই দশক পূর্তি হতে চললেও এখনো হত্যাকারীদের বিচার হয়নি, যা দুঃখজনক ও লজ্জাজনক। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।


বিবৃতিতে তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের কেন্দ্রীয় সংগঠন।

কর্মসূচি

২৭ অক্টোবর: ঢাকা মহানগরীতে আলোচনা সভা। এতে জামায়াতের আমির প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

২৮ অক্টোবর: সারা দেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়া।

বিবৃতিতে জামায়াতের সব শাখাকে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঘোষিত কর্মসূচি সফল করতে কৃষক-শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

আরও পড়ুন