ডিএসসিসি নির্বাচনে মেয়র পদে লড়বেন আবদুস সালাম: শাহে আলম
তাঁর এ বক্তব্যের পর ডিএসসিসি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম
ছবি: সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন করপোরেশনের প্রশাসক আবদুস সালাম—এমন তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেনি।
গত সোমবার রাজধানীর দয়াগঞ্জ এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের একটি আবাসনে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন শাহে আলম। তাঁর বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তাঁর এ বক্তব্যের পর ডিএসসিসি নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে দলটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি।
অনুষ্ঠানে আবদুস সালামের দিকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রীকে বলতে শোনা যায়, সামন সিটি করপোরেশন নির্বাচন হবে। আমাদের শ্রদ্ধেয় আবদুস সালাম মেয়র পদে প্রার্থী হবেন, আর হাজি মকবুল কাউন্সিলর পদে নির্বাচন করবেন।
ডিএসসিসির মেয়র পদে বিএনপির একাধিক নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে আবদুস সালাম অন্যতম।
বিএনপির প্রবীণ নেতা আবদুস সালাম ঢাকার রাজনীতিতে পরিচিত মুখ। তিনি এরই মধ্যে প্রকাশ্যে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা জানিয়েছেন।
