EN ☀️
×

Follow Us

রাজনীতি

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানির ঘটনায় জামায়াতের শোক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

কক্সবাজারে রিসোর্টে আগুনে প্রাণহানির ঘটনায় জামায়াতের শোক
অ অ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ইনানীর ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, দশজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। তিনি এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত।

নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি। নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আরও পড়ুন