মাটির ব্যাংকে জমানো টাকা বিএনপির নির্বাচনী প্রার্থীকে দিল দুই শিশু
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ পিএম
বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের নির্বাচনী প্রচারণার জন্য নিজেদের মাটির ব্যাংকে জমানো টাকা তুলে দিয়েছে দুই শিশু।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের নির্বাচনী প্রচারণার জন্য নিজেদের মাটির ব্যাংকে জমানো টাকা তুলে দিয়েছে দুই শিশু।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বটতলী এলাকায় প্রচারণাকালে শিশু দুটি তাদের সঞ্চিত অর্থ তুলে দেয় বিএনপি প্রার্থীর হাতে।
শিশুদের এমন উদ্যোগে তাদের জন্য সবার কাছে দোয়া চান মির্জা ফয়সল আমিন। পরে তিনি স্থানীয় একটি মসজিদের উন্নয়নে সেই অর্থ দান করে দেন।
এ সময় মির্জা ফয়সল আমিন এলাকার ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। ঠাকুরগাঁও-১ আসনের উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। এসময় মির্জা ফয়সল ধানের শীষে ভোট দিয়ে দেশ ও দশের সেবা করার সুযোগ প্রদানের আহবান জানান।