EN ☀️
×

Follow Us

রাজনীতি

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা
অ অ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে চীন বিএনপির নেতাদের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করেছে।

সোমবার (১২ অক্টোবর) তিনি গুয়াংঝুর সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। এ সময় চীন বিএনপির নেতারা তার চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রতিনিধিদলে ছিলেন চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, আশরাফুল ইসলাম ওয়ালী ও শেখ মাহবুবুর রশীদসহ অন্য নেতারা।

এদিকে চীন বিএনপির নেতাদের সম্মানে গুয়াংঝুর রাঁধুনি রেস্টুরেন্টে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত নেতাদের আপ্যায়ন করা হয়। এ সময় তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।

নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট নেতারা। তারা দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে তার আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। 

আরও পড়ুন