ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল ইসলাম ও সদস্যসচিব মো. মোস্তফা জামানের নেতৃত্বাধীন ৫১ সদস্যের বিদ্যমান আহ্বায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।
অতিশিগগির ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত আরেক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনৈতিক কার্যকলাপসহ সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য ঢাকা মহানগর উত্তর-শাহআলী থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য হাফিজুর রহমান শুভ্রকে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
-6ab002bcd8c80.jpg)