EN ☀️
×

Follow Us

রাজনীতি

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: গোলাম পরওয়ার

তার দাবি, সার, কৃষক ফ্যামিলি কার্ড, ইমাম-খতিবের ভাতা ও বিভিন্ন সরকারি কার্যক্রম নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও বিশৃঙ্খলা হচ্ছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: গোলাম পরওয়ার

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। তার দাবি, সার, কৃষক ফ্যামিলি কার্ড, ইমাম-খতিবের ভাতা ও বিভিন্ন সরকারি কার্যক্রম নিয়ে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও বিশৃঙ্খলা হচ্ছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ নিয়েও তিনি অভিযোগ করেন, ভেরিফিকেশনের নামে একটি শ্রেণিকে নিয়োগবঞ্চিত করা হচ্ছে এবং বেছে বেছে বিএনপির সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে।


গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, সরকারদলীয় নেতাকর্মী ও মন্ত্রীরা বিভিন্ন অপরাধে মদদ দিচ্ছেন এবং নিজেদের দলের লোকদের অপরাধ আড়াল করে বিরোধীদের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, রাজধানীসহ সারা দেশের মানুষ নিরাপত্তাহীনতায় রয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন