EN ☀️
×

Follow Us

রাজনীতি

পিকিং বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর নির্বাচনে জয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম

পিকিং বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর নির্বাচনে জয়ী ছাত্রদল নেতা ডা. আউয়াল

কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

অ অ

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭-এ ১৩তম অবস্থানে থাকা পিকিং বিশ্ববিদ্যালয়ের এই স্কলারশিপে বিশ্বের ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন। উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন ডা. আউয়াল।

পিকিং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে একজনকে অ্যাম্বাসেডর নির্বাচিত করা হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ডা. আউয়াল সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে অ্যাম্বাসেডর নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পেয়েছেন ১৭ ভোট। জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা পেয়েছেন ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম পেয়েছেন ৫ ভোট।

নির্বাচনের পর প্রতিক্রিয়ায় ডা. আউয়াল বলেন, এই স্কলারশিপে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রতি তিনি কৃতজ্ঞ।

তিনি বলেন, তাদের আস্থা রক্ষায় তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।

ডা. আউয়ালের ভাষ্য, অন্যান্য দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরও পড়ুন