রূপগঞ্জে ৮০০ শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও সংবর্ধনা
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
রূপগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তির সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৮০০ জন কৃতি শিক্ষার্থীকে মেধা বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভক্তবাড়ী এলাকার ‘চেয়ারম্যান বাড়ি রিসোর্ট’-এ দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ‘রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু, রূপগঞ্জ ইউপি প্রশাসক নুরুন্নবী ভূইয়া উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও অভিভাবকরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন ও কল্যাণ সমিতির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা এই ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন, এ ধরনের মেধা বৃত্তি কোমলমতি শিশুদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবে।