EN ☀️
×

Follow Us

রাজনীতি

জুরাইনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি, ৪০০ জনকে মশারি বিতরণ

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

জুরাইনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি, ৪০০ জনকে মশারি বিতরণ

জুরাইনে ডেঙ্গু সচেতনতা কর্মসূচিতে মশারি ও লিফলেট বিতরণ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ছবি: সংগৃহীত

অ অ

রাজধানীর জুরাইনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও উপকরণ বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে জুরাইন রেলগেট এলাকার বিক্রমপুর প্লাজার সামনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রায় ৪০০ বাসিন্দার মাঝে বিনামূল্যে মশারি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি ডেঙ্গু প্রতিরোধে পরামর্শ দেন। বাসাবাড়ি, অফিস, দোকান, রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে সবাইকে অনুরোধ করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আগামী এক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সবাইকে সর্বোচ্চ চেষ্টা করে এই দুর্যোগ থেকে রক্ষা পেতে দৃঢ়প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। তিনি ফাউন্ডেশনের সমাজসেবামূলক নানা কার্যক্রম তুলে ধরেন।

‘ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও উপকরণ বিতরণ কমিটি (দক্ষিণ)-২০২৬’-এর আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন (জুয়েল)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম। ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রকৌশলী এ কে এম জহিরুল ইসলাম, হাফিজ আল আসাদ সাঈদ খান ও প্রকৌশলী উমাশা উমায়ুন মনি চৌধুরীসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন