EN ☀️
×

Follow Us

রাজনীতি

পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ

ছবি: সংগৃহীত

অ অ

দেশকে অস্থিতিশীল করার কথিত পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে আয়োজিত মিছিলটি কৃষিবিদ ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়। এতে সংগঠনটির নেতাকর্মীসহ কয়েকশ কৃষিবিদ অংশ নেন।

মিছিলে এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্যসচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবিরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মিছিল থেকে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।

আরও পড়ুন