নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন?
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম
ছবি: সংগৃহীত
‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ ২০২৬ নামে নতুন প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারিকৃত এ প্রজ্ঞাপন অনুসারে নতুন পে-স্কেলে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত বেতন-ভাতা নিয়ে জারি করা এ প্রজ্ঞাপনে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতনকাঠামোতে বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০-২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। যা গত ৩০ জুন প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে।
প্রজ্ঞাপন অনুসারে, ২০২৭ সালের পহেলা জুলাই থেকে বর্ধিত বেতনের শতভাগ কার্যকর হবে। গত ১ জুলাই থেকে যেহেতু নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে, তাই বকেয়া বেতনও পাবেন কর্মকর্তা-কর্মচারীরা।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, আগামী ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতনকাঠামোর অন্য সব ভাতা পাওয়া শুরু করবেন। নতুন বেতনকাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।
উল্লেখ্য নতুন পে-স্কেলের যাবতীয় সব সুবিধা ও বর্ধিত বেতন ভাতা পেনশন সুবিধাভোগীরাও পাবেন।
গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। এরপর শনিবার (১৯ সেপ্টেম্বর) এর প্রজ্ঞাপন জারি হয়।