EN ☀️
×

Follow Us

রাজনীতি

একাত্তরের ভূমিকা নিয়ে জামায়াতের অবস্থান বদলেছে? যা বললেন আইনমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

একাত্তরের ভূমিকা নিয়ে জামায়াতের অবস্থান বদলেছে? যা বললেন আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

১৯৭১ সালে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না—এমন একটি অবস্থান দলটি মেনে নিয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান নিয়ে একটি অবস্থান স্পষ্ট হয়েছে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাওয়ার যে উদ্যোগ নিয়েছিলেন, তা জামায়াত গ্রহণ করলে অনেক প্রশ্নের সমাধান হতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের আইনজীবী হিসেবে ভূমিকা ও আইন অঙ্গনে তাঁর অবদানের কথাও উল্লেখ করেন আইনমন্ত্রী। একই সঙ্গে তাঁর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াতের আইনজীবীদের উপস্থিত না থাকার বিষয়েও মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মরণোত্তর প্রকাশিত স্মৃতিকথা বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস-এ ১৯৭১ সালের ভূমিকা নিয়ে জামায়াতের ভেতরে ক্ষমা চাওয়ার একাধিক উদ্যোগের বিবরণ রয়েছে। বইটির বর্ণনা অনুযায়ী, বিভিন্ন সময়ে এ বিষয়ে খসড়া বিবৃতিও প্রস্তুত করা হয়েছিল; তবে দলীয় পর্যায়ে মতবিরোধের কারণে উদ্যোগগুলো বাস্তবায়িত হয়নি।

আইনমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে একাত্তরে জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান এবং পরবর্তী সময়ে এ বিষয়ে দলটির অভ্যন্তরীণ আলোচনা আবারও সামনে এসেছে। এর আগে জাতীয় সংসদেও আইনমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে মন্তব্য করেছিলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীও জামায়াতে ইসলামী নিয়ে আরও সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন।

আরও পড়ুন