EN ☀️
×

Follow Us

রাজনীতি

মুজিব হত্যার আসামি হস্তান্তর হলে জুলাইয়ের আসামি নয় কেন, ভারতকে রিজভী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পিএম

মুজিব হত্যার আসামি হস্তান্তর হলে জুলাইয়ের আসামি নয় কেন, ভারতকে রিজভী

ছবি: সংগৃহীত

অ অ

শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ভারত হস্তান্তর করতে পারলে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের হস্তান্তরে সমস্যা কোথায়—ভারতের কাছে এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন তোলেন।

রিজভী বলেন, বিরোধী দল সরকারের সমালোচনা করছে, এমনকি দেশের বাইরে গিয়েও নানা বক্তব্য দিচ্ছে। কিন্তু তাদের কেউ গুম হননি। তাঁর দাবি, বিরোধীদের সরকারের সমালোচনা করার সুযোগ থাকাই গণতান্ত্রিক অধিকারের বহিঃপ্রকাশ।

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তাঁর দাবি, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হলেও সেখানে তাঁকে মূল ভূমিকার পরিবর্তে ‘সাইডলাইনে’ বসার সুযোগ দেওয়া হয়েছিল। দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সম্মেলনে যাননি বলে দাবি করেন রিজভী।


এ সময় শেখ হাসিনাকে ঘিরে একটি চক্র ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তাঁর ভাষ্য, সামনাসামনি মধুর কথা বলা হলেও আড়ালে শেখ হাসিনাকে ঘিরে ষড়যন্ত্র চলছে।

দেশের গ্যাস ও জ্বালানি সংকট নিয়েও কথা বলেন রিজভী। তিনি দাবি করেন, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও মানুষের ঘরে চুলা জ্বালিয়ে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। জ্বালানি আমদানির ক্ষেত্রেও সরকারের কোনো কার্পণ্য নেই বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন