EN ☀️
×

Follow Us

রাজনীতি

আ. লীগ ফিরলে জামায়াতের আপত্তি নেই : রাশেদ খান

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পিএম

আ. লীগ ফিরলে জামায়াতের আপত্তি নেই : রাশেদ খান

ছবি: রাশেদ খান

অ অ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের দায় জামায়াতের ওপর চাপিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার অভিযোগ, আওয়ামী লীগকে মাঠে নামতে জামায়াতই সাহস জুগিয়েছে। এমনকি দলটি আওয়ামী লীগের ফিরে আসার বিষয়ে খুব বেশি আপত্তি নেই বলে জানিয়েছেন জামায়াতের আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

শনিবার (১২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপা ফিরতে চায় ডিসেম্বরে, আর জামায়াতও সরকার পতনের আন্দোলন শুরু করতে চায় ডিসেম্বর থেকে। এগুলো কাকতালীয়, না অতীতের সম্পর্ক ধরে বর্তমানে যে শেখ হাসিনার সঙ্গে জামায়াতের যোগাযোগ হয়নি, তার নিশ্চয়তা কী?
রাশেদ খান পোস্টে বলেন, ‘ক্ষমতার সূত্র অনুযায়ী, ক্ষমতার শত্রু ক্ষমতার বাইরের সবাই। বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপি।

ইতোপূর্বে জামায়াতের আমির আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তাদের কোনো কোনো নেতা বলেছেন, আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগদান করলে পুরো দায়দায়িত্ব নেওয়া হবে।

তিনি বলেন, আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সাহেব বলেছে, অ্যাজ আ পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ ফিরলে আমাদের খুব বেশি আপত্তি নেই। আর এনসিপির কতিপয় নেতারা তো প্রকাশ্যে আওয়ামী সুবিধাভোগীদের দলে ভেড়াচ্ছেন।

সর্বশেষ বিতর্কিত তুষার ভূইয়াকে দলে নিল। তাহলে আওয়ামী লীগকে প্রতিরোধ করার দায়িত্ব একমাত্র বিএনপির।

আরও পড়ুন