নিষিদ্ধ আওয়ামী লীগের অপৎপরতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের মিছিল
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ এএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপৎপরতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
মিছিলটি বাংলা একাডেমির গেট থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য প্রদক্ষিণ করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) চত্বর ঘুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
আরও পড়ুন